• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্নের পাশাপাশি জীবনের পরবর্তী ধাপে সফল হওয়ার দোয়া করেন।

বুধবার (১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তিনি বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন যেন শিক্ষার্থীদের মেধা শাণিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ করে দেন।”

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের সার্বিক যত্ন ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

বিবৃতিতে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় অনুমোদিত উপকরণ সঙ্গে রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যানজট ও সম্ভাব্য খারাপ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেন জামায়াত আমির।

এ ছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।


More News Of This Category
bdit.com.bd