• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

উত্তরায় ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩

ডেক্স রিপোর্ট / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

উত্তরার ১১ নম্বর সেক্টরে সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১৩ জনকে, যাদের কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র চার মিনিটের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উত্তরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুনের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd