• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ঈদ ঘিরে জমে উঠেছে ধনবাড়ীর হাট-বাজার

মো. রনি, বিশেষ প্রতিনিধি / / ১৮৫ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

মো. রনি, বিশেষ প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধনবাড়ীর হাট-বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য কেনার হিড়িক পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বাজারে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, এ বছর বেচা-কেনা ভালো হওয়ায় তারা সন্তুষ্ট।

রমজানের ২৭ তম দিন ২৮ মার্চ ( শুক্রবার )সরেজমিন ধনবাড়ী বাজারে বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ধনবাড়ী বাজারে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসছেন হাজারো মানুষ। বিশেষ করে শিশুদের পোশাকের দোকান ও জুতার দোকানগুলোতে ভিড় বেশি।

মার্কেটের স্থানীয় ব্যবসায়ীরা বলেন“গত বছরের তুলনায় এবার ক্রেতা বেশি, তাই বিক্রিও ভালো হচ্ছে। অনেক দোকানে স্টক শেষ হওয়ার পথে।” দাম বাড়তি, তবুও উৎসাহের কমতি নেই বাজারে কিছু পণ্যের দাম বেশি থাকলেও ঈদের আনন্দে তাতে তেমন প্রভাব পড়ছে না। ক্রেতা আসমা বেগম বলেন, “দাম একটু বেশি, কিন্তু ঈদের জন্য তো নতুন জামা কিনতেই হবে!”

বিক্রেতারা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে কেনাকাটা আরও বাড়বে। ধনবাড়ী বাজারের এই ব্যস্ততা ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।


More News Of This Category
bdit.com.bd