• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

নিজস্ব প্রতিবেদক : / ৮৩ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হলো রোববার (৩১ মে)।  সোমবার (১ মে) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।

এদিন থেকে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।   ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে।

২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঘোষিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করেছেন।  ছুটি শেষে চাকরিজীবীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

এদিকে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে।  শনি ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌ-পথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।


More News Of This Category
bdit.com.bd