• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ, যেসব এলাকায় দেখা যাবে

ডেক্স রিপোর্ট / ১৮৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ডেক্স রিপোর্ট :

ছবি: সংগৃহীত

আজ বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে। আইএসপিআর আরও জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।


More News Of This Category
bdit.com.bd