• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

আওয়ামী দোসর ও ভূমিদস্যু সেলিম এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে

গাজীপুর প্রতিনিধি : / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সেলিম (৪৫) একজন সন্ত্রাসী চাঁদাবাজি ও ভূমিদস্যু হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সময় সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করা জমি দখল করা নিত্যদিনের সঙ্গী। পতিত সরকার ক্ষমতায় থাকাবস্থায় এই সেলিমের দাপটে বিএনপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকা ছাড়া ও বাড়ি ছাড়া ছিল। সেলিমের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ আওয়ামী দোসরের কিছু প্রশাসন এই সেলিমকে টেক কেয়ার করে । প্রশাসনের সর্বোচ্চ মহলের সাথে যোগ সাজেগে পুলিশের ফর্মা গিরি করে কোটি কোটি  কামিয়েছে এই সেলিম।
২০১৬ সালে একই এলাকার বাসিন্দা মোঃ মজনু মন্ডল বিদেশে পাড়ি জামান এই সেলিমের কারণেই। এই সেলিম ঐ মজনু মন্ডল এর জমি দখল করে বাউন্ডারি করে রাতারাতি দখলের চেষ্টা করেছে। বাধা প্রদান করলে মজনু মন্ডলকে চারটি মামলা দিয়ে এলাকা ছাড়া করে যার মধ্যে দুটি মামলায় রাজনৈতিক মামলা ঐ মামলায় প্রধান আসামি সাবেক মেয়র সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান মজনু মন্ডল ১৬ নং আসামী আরেকটি মামলায় ১৭ নং আসামি। মজনু মন্ডল বর্তমানে কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের একজন সক্রিয় কর্মী । একান্ত আলাপকালে মজনু মন্ডল বলেন, এই সেলিম আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে ৫ ই আগস্টের আগে আমাকে বাড়িছাড়া করেছে কিন্তু দুঃখের বিষয় ৫ই আগস্টের পরেও একই কায়দায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লতিফ মেম্বারের ডান হাত বাম হাত নামে পরিচিত এই সেলিম তিনি সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গুনিষ্ঠ সহচর। ঐ পরিচয় দিয়েই এলাকায় দাপটের সাথে এখনো মানুষকে হুমকি দিয়ে আসছে। মজনু মন্ডল আরো বলেন, আমি একটি নতুন গাড়ি কিনেছি ওই গাড়ি সেলিম নিয়ে যাবে এবং বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে থাকে আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত ও বিচার চাই। মজনু মন্ডল আরো বলেন,কিভাবে সেলিম এখনো ধরাছোঁয়ার বাইরে আমি আশা করব অচিরেই এই সেলিমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসন গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসে।


More News Of This Category
bdit.com.bd