• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং হানিমুন বারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ । শাহবাগে  শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা

ডেক্স রিপোর্ট / ৩১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

 

দেশের পাঁচটি বিভাগে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়ে তা দীর্ঘ সময় স্থায়ী থাকতে পারে। এর প্রভাবে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও সতর্ক করা হয়েছে, অতিবৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


More News Of This Category
bdit.com.bd