• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ

ঢাকা প্রতিনিধি / ১৭৭ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ । গ্রেফতারকৃতের নাম- মোঃ ইউসুফ আলী পাটোয়ারী (৬৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেফতার করা হয়।কদমতলী থানা সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটির মা কদমতলী থানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিদিনের ন্যায় গত ২৫ এপ্রিল ২০২৫ তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে কদমতলী থানাধীন শ্যামপুর বালুর মাঠে ৯ নং রোডে মিনহাজের বন্ধ ফ্যাক্টরির নিচ তলায় পুরাতন প্লাস্টিকের ভাঙ্গারি বাছাই করতে যান। সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ইউসুফ আলী পাটোয়ারী শিশুটিকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে সহযোগিতা করে শফিকুল ইসলাম শাহিন ও অজ্ঞাতনামা একজন যারা বাইরে পাহারা দেয়। শিশুটির কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে শফিকুল ও অজ্ঞাতনামা ব্যক্তি ইউসুফকে পালাতে সহায়তা করে। ঘটনার পর ভিকটিমের মাতা স্থানীয় জনতার সহায়তায় শফিকুল ইসলাম শাহিনকে আটক করে থানায় নিয়ে যান এবং তার অভিযোগের প্রেক্ষিতে কদমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। থানা সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পর কদমতলী থানা পুলিশ গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫ খ্রি.) সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউসুফ আলীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। অজ্ঞাতনামা অপর আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd