• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

৪৮ কেজি গাঁজা ও পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। রুবেল (৩০) ২। মোঃ হেলাল মিয়া (২২) ও ৩। মাসুদ রানা (২৫)। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় ধোলাইপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ওয়ারী থানাধীন ধোলাইপাড় এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ রুবেল, হেলাল ও মাসুদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd