• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারাল মেক্সিকো

নিজস্ব প্রতিবেদক : / ১০০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করেছে মেক্সিকো। প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দেখা গেছে তিনটি লাল কার্ডও।

৪৯ মিনিটে মিডফিল্ডার স্ফেফেলো সিথোলের পর  ৮৪ মিনিটে মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো।

প্রথমার্ধে সেই এক গোলের লিড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। ৬৭তম মিনিটে রাউল হিমিনেজ গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল স্বাগতিক দেশটি।


More News Of This Category
bdit.com.bd