• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন  চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের ক্ষেত্রে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যাদের শরীরে হামের উপসর্গ ছিল বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৩৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd