• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

হর্টিকালচার সেন্টার, গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার বিশেষ সফর

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন / ৯৫ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন

 

আজ সোমবার  গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন হর্টিকালচার সেন্টারে সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। সরকারি এই গুরুত্বপূর্ণ সফরে তিনি হর্টিকালচার সেন্টারের চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল ও প্রদর্শনী পরিদর্শন করেন। বিশেষ করে দেশীয় ও বিদেশি জাতের ফল, ফুলের চাষাবাদ, কলম উৎপাদন প্রক্রিয়া এবং কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে চারা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—দেশের কৃষি খাতের অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা, উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমে আরও গতি আনতে হবে। গাজীপুরের মতো অঞ্চলগুলোতে উদ্ভাবনী প্রযুক্তি ছড়িয়ে দিলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।” সফরের অংশ হিসেবে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে কৃষি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন। সভায় ফল উৎপাদনের আধুনিক পদ্ধতি, কৃষি প্রযুক্তির প্রয়োগ, এবং সরকারি সহায়তার বাস্তবচিত্র তুলে ধরা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষকদের উদ্দীপনা ও হর্টিকালচার সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন— এই কেন্দ্র শুধু চারার উৎস নয়, এটি একটি কৃষিভিত্তিক জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও বিবেচিত হওয়া উচিত।” উপদেষ্টার সফর ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আগত কর্মকর্তাদের জন্য বিশেষ নিরাপত্তা বলয় গঠন করা হয়। এই সফরকে ঘিরে হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে গাজীপুর অঞ্চলের কৃষি কার্যক্রম আরও শক্ত ভিত্তি লাভ করবে।


More News Of This Category
bdit.com.bd