• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ২৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে।

বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল বাজেট ঘোষিত হবে। আপনারা দেখবেন, আগামীকালকের বাজেটে ইনশা আল্লাহ আমাদের বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা করবে।

ড. এম এ মুহিত বলেন, শুধু বাজেট কিন্তু যথেষ্ট নয়। এই বাজেট যখন দেওয়া হবে সেই কাজটি আমি বা আপনি অথবা চিকিৎসক সমাজ, অন্যান্য বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী-আমাদের সবাইকে মিলে সেই বাজেটটা দিয়ে একচুয়াল কাজটা করতে হবে। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা নিয়ে যেতে হবে। তাই আমি মনে করি আপনাদের (চিকিৎসক) বিশাল ভূমিকা রয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের সরকারের যে স্বাস্থ্য কর্মসূচি যে সুস্বাস্থ্যের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যেখানে একদিকে সারা দেশের মানুষকে এই ই-হেলথ কার্ডের মাধ্যমে একটা ডিজিটাল হেলথ সিস্টেমে যুক্ত করব।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো ৩০ থেকে ৫০টি বেডের ছিল সেগুলো ১০১ বেডের উপজেলা হাসপাতাল তৈরি হবে। বৈষম্যহীনভাবে বাংলাদেশে এই ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।


More News Of This Category
bdit.com.bd