• রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঈদ যাত্রার শেষ দিনের ট্রেনে টিকিট বিক্রি শুরু অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির মেয়ের ‘গোপন’ প্রেমিককে খুন, বিপদে মৌ ‎সাংবাদিকের ন্যায্য অধিকার নিশ্চিতের এখনই সময়—গাজীপুর সাংবাদিক ইউনিটি আমাদের দেশ গড়ার কাজ চলতে থাকবে: প্রধানমন্ত্রী কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

‎সাংবাদিকের ন্যায্য অধিকার নিশ্চিতের এখনই সময়—গাজীপুর সাংবাদিক ইউনিটি

‎মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি: / ৪২ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল,গাজীপুর প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায্য বেতন ও ঐক্যের দাবিকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গাজীপুরের কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।
‎শনিবার (১৬ মে) গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানজুড়ে উঠে আসে সাংবাদিকদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত অনিশ্চয়তা ও অধিকার আদায়ের জোরালো দাবি।
‎বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে কাজ করা সাংবাদিকদের অনেকেই আজ ন্যায্য সম্মানী, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। সত্য প্রকাশের পথে নানা চাপ ও ঝুঁকি মোকাবিলা করেও সাংবাদিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
‎তিনি বলেন,”রাষ্ট্রীয় কাঠামোর বাস্তবতায় অনেক কিছু তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া মামলা হলেও কাউকে আইনের আওতায় আনা সম্ভব নয়। পুলিশ প্রশাসনকে ভুল বোঝার সুযোগ নেই। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়।”
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিস সুপার মোঃ শরিফ উদ্দিনের প্রতিনিধি আবুল বাশার, অ্যাডভোকেট আব্দুস সালাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি,গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া,সাংবাদিক আবিদ হোসেন বুলবুল, আবুল হোসেন চৌধুরী, আবদুল ওহাব রিংকু, সহিদ মিয়া, মো.রফিক প্রমুখ। সভাপতির বক্তব্যে গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো.আখতার হোসেন সাংবাদিকদের অধিকার নিয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন,“অনেক সহকর্মী আজও নিয়মিত বেতন পান না। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিক মানবেতর জীবনযাপন করছেন।পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে হলে সাংবাদিকদের সরকারিভাবে নিবন্ধন, চাকরির নিরাপত্তা ও মাসিক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের কল্যাণে বাস্তবভিত্তিক নীতিমালা এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কণ্ঠ কখনও থামানো যাবে না, সাংবাদিক সাংবাদিকের বন্ধু হিসাবে কাজ করতে হবে,শত্রু হিসাবে নয়”। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খান।শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূঁইয়া। আলোচনা সভা শেষে মিলনমেলা, মধ্যাহ্নভোজ, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। আয়োজকরা বলেন, “সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সত্য প্রকাশের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতেই এই আয়োজন। গাজীপুরের সাংবাদিক সমাজের অধিকার আদায়ের আন্দোলনে গাজীপুর সাংবাদিক ইউনিটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।


More News Of This Category
bdit.com.bd