• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং হানিমুন বারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ । শাহবাগে  শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খাল খনন ও ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনে কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসে জিরো টলারেন্স, অপপ্রচারে কঠোর নজরদারি: মাহদী আমিন

শাহবাগে  শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ডেক্স রিপোর্ট / ৩১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

রাজধানীর শাহবাগ এলাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়োগপত্র ও দ্রুত যোগদানের আদেশ জারির দাবিতে জাতীয় জাদুঘরের সামনে তারা সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগপ্রত্যাশীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বিপুল সংখ্যক প্রার্থী সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ এলাকায় যানজট সৃষ্টি হয় এবং আশপাশে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালানোর অনুরোধ জানানো হলে আন্দোলনকারীরা তা মেনে নেন এবং ব্যারিকেডের ভেতরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন। “দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই”, “তুমি কে, আমি কে, শিক্ষক শিক্ষক”-এমন নানা স্লোগানে শাহবাগ এলাকা মুখর হয়ে ওঠে।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অনেকেই চাকরির আশায় অন্য সুযোগ হাতছাড়া করেছেন বলে জানান। পাশাপাশি পরিবার নিয়ে আর্থিক ও মানসিক চাপের মধ্যেও দিন কাটাতে হচ্ছে তাদের।

তারা আরও জানান, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ শেষ হলেও এখনো যোগদানের নির্দেশনা না আসায় হতাশা বাড়ছে। দ্রুত নিয়োগপত্র ও যোগদানের আদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

আন্দোলনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। সব ধাপ শেষে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয় এবং জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করা হয়। তবে ফল প্রকাশের আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো যোগদানের নির্দেশনা না পাওয়ায় নিয়োগপ্রত্যাশীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

তারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজনে পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা। একই সঙ্গে দ্রুত নিয়োগপত্র প্রদান ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘদিনের এই অনিশ্চয়তার অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান আন্দোলনকারীরা।


More News Of This Category
bdit.com.bd