সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
রবিবার (১৮ই অক্টোবর ২০২৬ ইং.) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের অন্তর্গত বড় কয়ের ও ছোট কয়ের গ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন করেন গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন।
পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলন মহোদয় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে মতবিনিময় করেন।
মাননীয় সংসদ সদস্য জননেতা এ কে এম ফজলুল হক মিলন এমপি পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
উক্ত শারদীয় দুর্গোৎসব ২০২৬ অনুষ্ঠানে জননেতা এ কে এম ফজলুল হক মিলন এমপি ব্যক্তিগত পক্ষ থেকে দুজন অসচ্ছল ব্যক্তি কে হুইল চেয়ার প্রদান করেন উনারা হলেন বড়ীয়া ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড পাড়াগাঁও গ্রামের মোজাম্মেল হোসেন, অপরজন হলেন ৭ নং ওয়ার্ড খাতিয়া গ্রামের মনির গাজী।
এ সময় গাজীপুর সদর উপজেলা ও বাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।