• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট

ডেক্স রিপোর্ট / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালীন বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন।

সংসদে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ প্রকাশ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান। স্পিকার সংসদে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি স্পিকারের পাশে বসার পরই বিরোধী দলের সংসদ সদস্যরা হইচই করতে শুরু করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বক্তব্য শুরু করলে, প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর দৃশ্যও লক্ষ্য করা যায়। কিছুক্ষণ পর বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।


More News Of This Category
bdit.com.bd