• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

রামগঞ্জে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধ ও এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি : / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

রামগঞ্জ ( লক্ষ্মীপুর) প্রতিনিধি :

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়েশা আফরোজা (১৪ ) নামের এক স্কুল ছাত্রী ও নুর মোহাম্মদ মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধের ফাঁস লাগানো লাশ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ । সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী আবুল হোসেনের কন্যা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা আফরোজা তার মায়ের সাথে অভিমান করে ঘরের মধ্য ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানায়। অপরদিকে মঙ্গলবার ( ২২) এপ্রিল সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের সোনাগাজী বাড়ীর একটি বাগান থেকে গলায় ফাঁস লাগানো নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। জানগেছে, নুর মোহাম্মদ সোমবার ( ২১) এপ্রিল সন্ধ্যায় নিজ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী বাড়ীর লোকজন উত্তর হাজীপুর সোনাগাজী বাড়ীর বাগানের একটি গাছে নূর মোহাম্মদের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান,নুর মোহাম্মদ মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে। অভিভাবকদের থেকে কোন অভিযোগ না পাওয়ায় স্কুল শিক্ষার্থী আয়েশা আফরোজার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।


More News Of This Category
bdit.com.bd