• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর বাসনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের গাজীপুরে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি আকাশ’সহ গ্রেপ্তার ৬, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা লুট!! শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধে ভারতের আনুষ্ঠানিক বার্তা গাঁজা সেবনে বাধা দেওয়ায় ৮ম শ্রেণির শিক্ষার্থীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা রাতে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার দুই মিনিটের বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হবে গোটা বিশ্ব

রাতে উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

সারাদিন ব্যস্ত সময় পার করার পর রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে বাসায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯ টা ১০ টার দিকে তিনি বের হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর  ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।


More News Of This Category
bdit.com.bd