• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

রাজধানী হতে চুরি হওয়া ক্যাভার্ড ভ্যান সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

 

রাজধানীর ওয়ারী এলাকা হতে চুরির হওয়া ৯ লক্ষ টাকা মূল্যের একটি ক্যাভার্ড ভ্যান সিলেটের জৈন্তাপুর থেকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল আহাদ (২৫) ও ২। তোফায়েল আহাম্মেদ (২৪)। আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ০৯:১০ ঘটিকায় সিলেট জেলার জৈন্তাপুর থানার চাঙ্গিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।ওয়ারী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ জিন্নাত হোসাইন নামে এক ব্যক্তি ‘মাসুদ এন্ড ব্রাদার্স’ নামক কোম্পানির লজিস্টিকস ম্যানেজার হিসেবে কর্মরত। কোম্পানিটি মালামাল পরিবহনের জন্য ১২টি ছোট ক্যাভার্ড ভ্যান ব্যবহার করে। মালামাল পরিবহন শেষে ক্যাভার্ড ভ্যান গুলো ওয়ারী থানাধীন কেএম দাস লেনের ঠাকুরবাড়ীর পাশে খালি জায়গায় রাখা হতো। গত ১২ জুন ২০২৫ খ্রি. দুপুর ২:০০ ঘটিকায় ভ্যানগুলো রাখার পর ১৩ জুন ২০২৫ খ্রি. সকাল ৮:০০ ঘটিকায় জিন্নাত হোসাইন দেখেন একটি ক্যাভার্ড ভ্যান সেখানে নেই। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। এ ঘটনায় ভিকটিম মোঃ জিন্নাত হোসাইনের অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ জুন ২০২৫ খ্রি. ওয়ারী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় আব্দুল আহাদ ও তোফায়েলের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর আজ মঙ্গলবার সকালে সিলেট জেলার জৈন্তাপুর থানার চাঙ্গিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধারসহ উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য ২/৩ জন সহযোগীদের নিয়ে গত ১৩ জুন ২০২৫ খ্রি. সকাল আনুমানিক ০৭:০০ ঘটিকায় ওয়ারী থানাধীন ১২ কেএম দাস লেনের ঠাকুরবাড়ীর পাশে খালি জায়গা হতে উক্ত ক্যাভার্ড ভ্যানটি চুরি করে। পরবর্তীতে তারা সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চাঙ্গিলা বাজারের পূর্ব পাশে ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনের খালি জায়গায় রেখে আসে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd