• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত

ডেস্ক রিপোর্ট / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদার নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) রাত প্রায় ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন ভিওডি বাংলা-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, দুষ্কৃতকারীরা বিল্লাল তালুকদারের ওপর দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি ছুরিকাঘাতে মারা গেছেন।

এডিসি রব্বানী জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত বছর সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার অভিযোগে বিল্লাল তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।


More News Of This Category
bdit.com.bd