• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, নওগাঁ সদর উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সংগঠনটির সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। উল্লেখযোগ্য বিষয় হলো, তীব্র রোদে কর্মরত শ্রমজীবী মানুষদের কথা মাথায় রেখে প্রেস ক্লাবের সদস্যরা শ্রমিকদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন। এ সময় সাংবাদিক ও সংগঠনের সদস্যরা বলেন, “শ্রমিকদের শ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা।


More News Of This Category
bdit.com.bd