• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

মা আর নেই” — আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী সাংবাদিক আলমগীর হোসেনের মমতাময়ী মা ফরিদা বেগম স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন

গাজীপুর প্রতিনিধি,আলমগীর হোসেন: / ১৭৫ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি,আলমগীর হোসেন:

 

মা — একটি শব্দ, যার মাঝে লুকিয়ে থাকে জীবনের সব স্নেহ, আশ্রয় আর ভালোবাসার প্রতীক। আজ সেই মায়ের শূন্যতা অনুভব করছেন সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, যিনি ঠিক তিন বছর আগে হারিয়েছেন তার জীবনের সবচেয়ে প্রিয় মুখ—মমতাময়ী মা মোসাঃ ফরিদা বেগমকে। ২০২২ সালের ৬ জুলাই গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আঞ্জুমান তেলের পাম্পের সামনে সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত আজমেরী বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজের বাসায় ফেরার পথে ঘটে যায় সেই হৃদয়বিদারক দুর্ঘটনা, যা বদলে দেয় পুরো পরিবারের জীবনের ছন্দ। আজ ৬ জুলাই, তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈরের রতনপুর এলাকায় মরহুমার নিজ বাসভবনে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও তবারুকসহ দুপুরের খাবার। এতে অংশ নিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সাংবাদিক আলমগীর হোসেন বলেন, “মা হারানোর শোক কোনোদিনও কাটে না। প্রতিটি মুহূর্তে মায়ের অভাব অনুভব করি। তাঁর ভালোবাসা, পরামর্শ আর দোয়ায়ই আজ আমি চলার সাহস পাই। এই দিনে আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।” প্রয়াত ফরিদা বেগম ছিলেন একজন ধর্মপ্রাণ, বিনয়ী ও সজ্জন নারী, যিনি প্রতিবেশী ও আত্মীয়দের কাছে ছিলেন দয়ার অন্য নাম। তাঁর শূন্যতা পরিবারে যেমন অপূরণীয়, তেমনি এলাকার মানুষও আজ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।বর্তমানে সাংবাদিক আলমগীর হোসেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি, দৈনিক স্বতন্ত্র বার্তা ও দৈনিক সময়ের ডাক-এর গাজীপুর প্রতিনিধি এবং মুভি বাংলা টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবায় তাঁর অগ্রণী ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। শোকাহত পরিবার মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


More News Of This Category
bdit.com.bd