• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে পোশাকশ্রমিককে মারধর করে ১৪ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বন্যা-ভূমিধসে নেপালে শোকের ছায়া, শোক জানালেন প্রধানমন্ত্রী ইটাহাটা কলাবাগানে ফাহিমের বিরুদ্ধে ছিনতাই-অপহরণের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ গাজীপুর মহানগরের ৩২ নংওয়ার্ডে ‘ছোট মিন্টু’র দাপট! ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী বাসনে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল আয়োজন করে বাসন মেট্রো থানা বিএনপি

জোবায়ের হোসেন ইফতি / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি :

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, সাবেক প্রতিমন্ত্রী, গাজীপুরের মাটি ও মানুষের নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ২৮ এপ্রিল তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করতে নেয়া হয়েছে নানা কর্মসুচী। অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়েন। একের পর এক মিথ্যা ও রাজনৈতিক হয়রানী মূলক মামলায় গ্রেফতার ও কারাবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা সহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিৎিসাধীন ছিলেন। তিনি আলহাজ্ব অধ্যাপক এম.এ. মান্নান অথবা মান্নান স্যার নামে বেশি পরিচিত ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সরকারের প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। গাজীপুরের মাটি ও মানুষের নেতা অধ্যাপক এ মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাসন মেট্রো থানা বিএনপি’র পক্ষ থেকে স্মরণসভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি তো করেছেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।


More News Of This Category
bdit.com.bd