• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল

ভরিতে ২১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক    

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে, ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকায়।

মঙ্গলবার (৫ মে) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারণ অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অর্থাৎ এক ধাপে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬০ বারের বেশি সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ার পাশাপাশি কমার প্রবণতাও দেখা গেছে।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় স্থিতিশীল রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারেও ঘন ঘন মূল্য সমন্বয় দেখা যাচ্ছে। সম্প্রতি বৈশ্বিক বাজারে এক সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কমে প্রায় ৪ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। এ পরিস্থিতিতে দেশীয় বাজারে স্বর্ণের দামের এই নতুন সমন্বয়কে সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।


More News Of This Category
bdit.com.bd