• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

বিয়ের সাত বছর পর সম্পর্ক অস্বীকার, স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে জোসনা

নওগাঁ প্রতিনিধি / ৩৭৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:

 

অন্যের স্ত্রীকে বাংলাদেশ থেকে পালিয়ে নিয়ে সৌদি আরবে সংসার এরপর মোবাইল ফোনে পারিবারিক ভাবে বিয়ে—সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু সাত বছরের সম্পর্কের পর দেশে ফিরে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ মো. আব্দুল কুদ্দুস। স্বামীর এমন অস্বীকৃতিতে এখন আইনের আশ্রয়ে ন্যায়বিচারের আশায় ছুটছেন মোছা: জোসনা বেগম (২৭)। অভিযুক্ত মো. আব্দুল কুদ্দুস নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারিয়াগাছি উত্তরপাড়া গ্রামের মোনছের আলী সরদারের ছেলে। ২০২২ সালের ১৬ ডিসেম্বর মোবাইল ফোনে উভয় পক্ষের সম্মতিতে তাদের বিয়ে পারিবারিক ভাবে সম্পন্ন হয়।বিয়ের পর দীর্ঘ সময় প্রবাসে থাকলেও চলতি বছরের ২৭ মার্চ দেশে ফেরেন আব্দুল কুদ্দুস। কিন্তু দেশে ফিরে জোসনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, তাকে ফোনে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন কুদ্দুস। জোসনা বেগম বলেন, “আমি তাকে বিশ্বাস করেই বিয়ে করেছি। এখন সে আমাকে অস্বীকার করছে, নানা ভয়ভীতিও দেখাচ্ছে। আমি তার নিকট স্ত্রী হিসেবে স্বীকৃতি ও সামাজিক মর্যাদা চাই।” এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। আমি প্রশাসনের সহযোগিতা চাই। প্রতিবেশী মো. আব্দুল বারিক বলেন, সৌদি আরবে হজে গিয়ে তিনি কুদ্দুস ও জোসনাকে একসাথে দেখে এসেছেন, কুদ্দুস জোসনাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন আমার সাথে। আরেক প্রতিবেশী আব্দুল খালেক বলেন, আমি জোসনাকে কুদ্দুসের স্ত্রী হিসেবেই চিনি, পুরো এলাকাবাসী ও তা জানে, জোসনা কে অস্বীকার করা কুদ্দুসের অন্যায় হবে। স্থানীয় বাসিন্দা জাবেদ আলী মন্ডল বলেন, আমি জোসনাকে অনেকবার কুদ্দুসের বাসায় যাওয়া আসা করতে দেখেছি, সে সময় কুদ্দুস দেশের বাইরে ছিল, এবং কুদ্দুসের পরিবার জোসনাকে কুদ্দুসের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। অভিযুক্ত মো. আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি জোসনা বেগমকে চিনেন না এবং তার সাথে কোনদিন বিয়ে হয়নি। কুদ্দুস এখনো অবিবাহিত তিনি কখনো বিয়ে করেননি। এ বিষয়ে নওগাঁ সদর থানার এআসআই আব্দুলাহ বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করতে যাই এবং অন-লাইনে তাদের বিয়ের একটি ভিডিও আমি পেয়েছি। আমি থানায় মামলা করার মত কোনো নথিপত্র পাইনি।#


More News Of This Category
bdit.com.bd