• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আজ ফিরছেন স্পিকার গাজীপুরের আবাসিক হোটেলে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন, স্বামী গ্রেপ্তার

বিএনপির এক নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লা প্রতিনিধি / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে সরকারি চাল জব্দের ঘটনায় রবিউল হোসেন রবু (৪২) নামে বিএনপির এক নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রবুর চাচির ঘর থেকে সাত বস্তা (৩৫০ কেজি) চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। ৯৯৯ এ কল পেয়ে ওই বাড়ি থেকে এসব সরকারি চাল জব্দ করা হয়। রবিউল হোসেন রবু গোবিন্দপুর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে। স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যায় একই পাড়ার এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে ওই বাড়িতে নিয়ে যান বলে স্বীকার করেছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিধি মোতাবেক তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।


More News Of This Category
bdit.com.bd