• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান

ডেক্স রিপোর্ট / ১৬৪ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হবে। বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলের এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগনের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব”।


More News Of This Category
bdit.com.bd