গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্ট ও জিএমপি অধ্যাদেশ সংশ্লিষ্ট মামলায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন বিল্লাল হোসেন (৩৮), মো. আবু বক্কর সিদ্দিক (৪৩) এবং সাইদুর ইসলাম (৩০)।
এছাড়া একটি জিআর ওয়ারেন্ট মামলায় মোহাম্মদ রাকিব (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় মো. জিহাদ হোসেন (৩৯) ও যৌথি আক্তার সাথী (২০)-কে গ্রেপ্তার করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।