• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিদ্যুত চাকমা নামক এক সন্ত্রাসী আটক

আনোয়ার হোসেন,বাঘাইছড়ি প্রতিনিধি- / ১৮৪ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আনোয়ার হোসেন,বাঘাইছড়ি প্রতিনিধি-

 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন এর কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় মেজর মোঃ আবু নাঈম খন্দকার এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার থেকে ০১টি এলজি অস্ত্র, ০২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ০১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ০২টি হিসাবের খাতা জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তি হলেনরাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার দেওয়ান পাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুত চাকমা। বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি জানান, গোপন তথ্যর ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জন সাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় ০৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে, উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd