• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি রিম্পা র‍্যাবের হাতে গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ স্পেনের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের আকস্মিক অভিযান: ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ ৪০ মাদকাসক্ত গ্রেপ্তার বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চারজন গ্রেফতার

ঢাকা প্রতিনিধি / ২৪৩ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

 

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০) ২। ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মোঃ মাহবুব আলম (৫৩) ৩। কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২)ও ৪। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) । ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ মে ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় কোতয়ালী এলাকা থেকে আজিম মোঃ মাহবুব আলমকে গ্রেফতার করে। ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাত ১১:০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ০৫:০০ ঘটিকায় তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চারজন গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ১। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০) ২। ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মোঃ মাহবুব আলম (৫৩) ৩। কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২)ও ৪। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) । ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ মে ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় কোতয়ালী এলাকা থেকে আজিম মোঃ মাহবুব আলমকে গ্রেফতার করে। ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার রাত ১১:০০ ঘটিকায় কোতোয়ালী থানাধীন ইসলামপুর এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ০৫:০০ ঘটিকায় তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd