• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা-২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন / ২৬৮ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার, দেলোয়ার হোসেন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী উপজেলা শাখার বর্ধিত সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে শনিবার (০৫ জুলাই) ধনবাড়ী সরকারি কলেজের হলরুমে । ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মোঃ হাসানুজ্জামিল শাহীন । বর্ধিত সভা-২০২৫ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান । এছাড়াও অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এম এ মাজেদ বাদল, হাফিজুর রহমান বিএসসি, ধনবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ, ধনবাড়ী পৌর বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।


More News Of This Category
bdit.com.bd