• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় এজাহারনামীয় আরো একজনকে গ্রেফতার করেছে ডিএমপি

ঢাকা প্রতিনিধি / ১৭৫ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি 

 

বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আরো একজনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ । গ্রেফতারকৃত হলো মোঃ মাহাথির হাসান (২০)। মাহাথির পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি। বুধবার (২৩ এপ্রিল ২০২৫ খ্রি.) সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার, রোড নং-০১, লেন-০৪, এল ব্লক এর বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় মাহাথিরকে গ্রেফতার করা হয়। বনানী থানা সূত্রে জানা যায়, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ২। আলভী হোসেন জুনায়েদ (১৯) ও ৩। আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছিলো। মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হলো।


More News Of This Category
bdit.com.bd