• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে ঔষধসহ বিভিন্ন নকল পণ্য বিক্রি: বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করেছে ডিবি

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৯৭ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার ও বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি চৌকস দল।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (২৩)। এ সময় তার হেফাজত হতে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ঔষধ, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ , ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার আলহামদুলিল্লাহ হাউজে অভিযান চালিয়ে রাজু মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ ১০ হাজার টাকা। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd