• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার

কোনাবাড়ী (গাজীপুর)প্রতিনিধি : / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী (গাজীপুর)প্রতিনিধি :

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়,২৮ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)কোনাবাড়ী থানাধীন বিসিক শিল্পনগরী ১নং গেইটের সামনে থেকে আবির হোসেন (২৪) নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত আবির হোসেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাইশূকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন পিয়ারা বাগান এলাকায় বসবাস করছেন এবং নিজেকে, দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।একই সাথে কোনাবাড়ী বাসিন্দা নামের ফেইজবুক পেইজ পরিচালনার মাধ্যমে ভিবিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন।

​পরে কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে তিনি উল্লেখ্য করেন, ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন এবং দুই লাক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার হুমকি দেন তাকে।

​কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান,বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।এবং অভিযুক্ত আবির হোসেনকে গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd