• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোরেল হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়া পর্যন্ত এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তবে আমরা মনে করি, শেষ পর্যন্ত শাপলা প্রতীক আমাদেরই দেওয়া হবে—সেই আশা রাখি।’ তিনি আরও বলেন, ‘এটা যেহেতু ঐকমত্য কমিশনের বিষয়, তাই গণভোটের মাধ্যমেই এটি চূড়ান্ত হবে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আনার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই নির্বাচনের দিকে যেতে হবে। এই সরকারের কিছু সমালোচনা এসেছে, আমাদের পক্ষ থেকেও আমরা সে বিষয়ে কথা বলেছি।’ এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘সারাদেশে দল গোছানোর কাজ চলছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। বর্তমানে অন্য কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।’


More News Of This Category
bdit.com.bd