• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের হাই অ্যালার্ট জারি সাংবাদিক তুহিন হত্যার এক বছর: খুনিদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ গাজীপুর চান্দনা চৌরাস্তায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, মাদক ও অপরাধ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবি প্রধান গাজীপুরের কোনাবাড়ীতে আইফোনসহ ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ বাসন থানার বিশেষ অভিযানে পুলিশ আক্রান্ত ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে” মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা ” হতে চান কবি অথই নূরুল আমিন।

জোবায়ের হোসেন ইফতি, নিজস্ব প্রতিবেদক / ২৫৫ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে, প্রধান উপদেষ্টা’র মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হতে চান বলে জানিয়েন, দেশের স্বনামধন্য কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিন। তিনি বলেন, বতর্মান বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে। মানবসম্পদ উন্নয়নের দিক দিয়ে। একজন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন‍্য মানবসম্পদ শিক্ষা গ্রহণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা আজকে তাদের আগামী ভবিষ্যত নিয়ে খুবই চিন্তিত। শুধুমাত্র মানবসম্পদ বিষয়ক সঠিক শিক্ষা না থাকার ফলে অনেকেই আজ হতাশায় জীবনযাপন করছে। এই প্রতিবেদকের কাছে কবি অথই নূরুল আমিন আরো বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী প্রজন্মকে মানুষের মত মানুষ করার সবগুলো বিষয় এখন থেকেই সরকারের মাথায় রাখা প্রয়োজন। একটি বাজেটের ষাট ভাগ অর্থ বতর্মানে অকাজে ব‍্যয় হয়ে যাচ্ছে। যা প্রতিরোধ করা এখন সময়ের দাবি। তিনি বলেন,দেশের সবচেয়ে ব‍্যয় বহুল যে কয়টি প্রতিষ্ঠান সরকারের রয়েছে। তার মধ‍্যে শিক্ষা খাত একটি প্রকল্প তার মধ‍্যে অন‍্যতম। এখানে যেমন রয়েছে অপরিকল্পিত ব‍্যয়, তেমনি রয়েছে দুর্নীতি। এগুলোকে সুন্দর ভাবে সাজিয়ে, দেশের সকল প্রকার শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার জন‍্য আমার রয়েছে অসংখ্য গবেষণা। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যায়ক্রমে মাষ্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষাব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জাতি সমৃদ্ধির পথ দেখবে না। এবং গোটা জাতিকে শতভাগ শিক্ষিত করতে চাইলে অবৈতনিক শিক্ষাব্যবস্থা আনতেই হবে।এর চেয়ে আর সুন্দর কোনো পথ নেই। পরবর্তী ধাপে রয়েছে স্বাস্থ্য সেবা। নিম্ন আয়ের মানুষদের জন‍্য স্বাস্থ্য সেবা আরো প্রসারিত করা প্রয়োজন। যার তিনটি ধাপ থাকবে। ধাপে ধাপে তা উন্নয়ন করতে হবে। এছাড়া বর্তমানে ঢাকাসহ দেশের বেশকিছু স্থানে যানজট কঠিন আকার ধারন করেছে। এখানে বড় সমস্যা বলে সরকার চিহ্নিত করেছে ব‍্যাটারী চালিত অটোরিকশা এবং বাইক। তিনি বলেন,এসব উঠিয়ে দেয়া যাবে না। তাহলে তাদের জীবন জীবিকা থেমে যাবে। এগুলো রেখেই যানজট কমিয়ে আনার নতুন গবেষণা রয়েছে বলে কবি অথই নূরুল আমিন জানিয়েছেন। তিনি বলেন একজন শিক্ষিত নাগরিকের জন‍্য সরকারি চাকরিই মুখ‍্য বিষয় নয়, তবে তাদের জন‍্য দরকার একটি ভালো কর্মসংস্থান। তিনি আরো বলেন, দেশে যত কর্মসংস্থান থাকবে ততই বেকারত্ব কমতে থাকবে। আর বেকারত্ব কম থাকলেই দেশে এবং সমাজে বিরাজ করবে শান্তি এবং সুন্দর পরিবেশ। তখন আইনশৃঙ্খলা থাকবে অনেক ভালো। তিনি সরকারের প্রধান উপদেষ্টাসহ সকলের অবগতির জন্য জানিয়েছেন। দেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, সুরক্ষিত ব‍্যবসা,ভূমিহীন গৃহহীন পুর্নবাসন, যানজট নিরসনসহ মোট আটটি বিষয় একত্র করলে মানবসম্পদ উন্নয়নের আওতাভুক্ত।

 


More News Of This Category
bdit.com.bd