• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর তেল চোর ব্যবসায়ীদের ধরতে তৎপর সদর থানা পুলিশ

গাজীপুর প্রতিনিধি / ২২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

গাজীপুর সদর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে জ্বলানি তেলের গাড়ীকে ঘিরে সক্রিয় ছিল তেল চুরির শক্তিশালি সিন্ডিকেট। গাড়ী থেকে তেল লোড-আনলোড বা সরবরাহের সময় প্রতিনিয়তই হচ্ছে জ্বালানি তেল চুরি। এই সেক্টরে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তথা র‌্যাব, পুলিশ প্রায় সময় অভিযান পরিচালনা করেন। তবে তেল চুরির শক্তিশালি সিন্ডিকেট ধরতে মাঠে তৎপর রয়েছেন জিএমপি’র সদর থানা পুলিশ। জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) অভিযান চালিয়ে চোরাই তেল বিক্রি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাকাকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে ইউসুফ(৩৪) গাইবান্ধা জেলার আগলারচর এলাকার রবি আলমের ছেলে সাকিব(১৯)। সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত সালনার ইপসা গেইট এলাকা থেকে চোরাই তেল ব্যবসায়ী সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তবে মূলহোতারা ধরা ছোয়ার বাইরে রয়েছেন। তিনি আরো জানান, চোরাই তেল ব্যবসায়ী যত বড় প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের রাঘোব বোয়ালদের শীঘ্রই গ্রেফতার করা হবে। এদিকে গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সচেতন মহল বলছে, বছরের পর বছর চোরাই তেলের এই রমরমা ব্যবসা চলে আসছে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। কর্মচারী পর্যায়ের ব্যক্তিদের গ্রেফতার করলেও মূল ব্যবসায়ী বা নেপথ্যে থাকা প্রভাবশালী মহলকে আইনের আওতায় না আনায় অভিযান হলেও সুফল মিলছে না। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত দু’পাশে গড়ে অবৈধ জ্বালানি তেলের দোকান বন্ধ করে দেয়া উচিৎ বলে মনে করেন সমাজের সচেতন মহল।


More News Of This Category
bdit.com.bd