• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

পৃথক অভিযানে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ

ঢাকা প্রতিনিধ : / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে ২৫৫৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। তামান্না আক্তার (২৭) ও ২। ফরিদা বেগম (৫৩)। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০১:২০ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকা হতে তামান্নাকে গ্রেফতার করা হয়। একই তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। শ্যামপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় শ্যামপুর থানার একটি টিম তথ্য পায়, শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকার একটি বাসার সামনে এক নারী মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারি তামান্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার ৫৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা।অন্যদিকে একই তারিখ সকাল আনুমানিক ০৯:১৫ ঘটিকায় শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড়স্থ এক দোকানের সামনে থেকে ফরিদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত দুই নারী মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd