• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট

 

রাজধানীর আদাবরে সালিশ বৈঠক শেষে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আবুল বাসার বাদশা (৩০)কে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় আবুল বাসার বাদশাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহের নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে। তিনি বর্তমানে আদাবরের নবোদয় হাউজিংয়ের বি ব্লকে বসবাস করতেন। পাশাপাশি নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় আহত ইউনিট সভাপতি সাদ্দামের চিকিৎসা চলছে। হামলার পেছনে পূর্ব বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।


More News Of This Category
bdit.com.bd