• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎গাজীপুরে সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ২৫ মার্চ কালরাত স্মরণে ধানমন্ডিতে প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী সংসদে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বললেন রাষ্ট্রপতি মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পূর্ণাঙ্গ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

ডেক্স রিপোর্ট / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ছবি: সংগৃহীত

 

 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই অব্যাহত থাকবে বলে মঙ্গলবার (২৪ মার্চ) ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই মন্তব্য করেছেন আলী আবদুল্লাহি আলিয়াবাদি, খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

তিনি বলেন, “ইরানের অখণ্ডতা রক্ষায় দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।” তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। বিশ্লেষকরা মনে করছেন, এ বক্তব্যের মাধ্যমে ইরানি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনায় ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

যুদ্ধের ২৫তম দিনেও ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েলও ইরানের শাসক সরকারের বিভিন্ন সামরিক ও প্রশাসনিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশের দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ঘটার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে ৫ দিনের বিরতি ঘোষণা করেছিলেন।

সোমবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে চলছে। তবে ইরানি কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন এবং যুদ্ধ বন্ধের কোনো আলোচনা বর্তমানে নেই বলে জানিয়েছে।

এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি আল জাজিরাকে বলেন, “যদি সংশ্লিষ্ট সব পক্ষ চায়, ইসলামাবাদ সব সময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক।”

ইতোমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা, এএফপি।


More News Of This Category
bdit.com.bd