• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা দক্ষিণ সানলায় এবিসি চক্ষু হাসপাতালে চরম ভোগান্তি: হয়রানির শিকার রোগীরা পুলিশের ‘সোর্স’ পরিচয়ে ত্রাস: বাসন থানায় বগা রিপনের অপকর্মের শেষ কোথায়? ‎৬৫ কোটি টাকার ঋণের প্রলোভনে প্রতারণা: আন্তঃজেলা চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ‎পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা, সব বোর্ডে একই প্রশ্নপত্র ৪০ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোতে মেক্সিকো আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ: মোশাররফ হোসেনের পাশে দাঁড়ালেন ইসমাইল হোসেন রনি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষেধ, গণমাধ্যমকে নির্দেশনা মানতে হবে

‎পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি: / ৫৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধি:

‎পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল কাগজপত্র তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ, প্রিন্টার, পুলিশের বিভিন্ন পোশাক-সরঞ্জাম, ভুয়া পুলিশ পরিচয়পত্র, বিআরটিএর জাল সিলমোহরসহ বিপুল পরিমাণ আলামত।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ)/মোঃ হারিছুর রহমান ও সংগীয় অফিসার ও ফোর্সসহ গাজীপুর মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী মোঃ রুবেল খাঁ (২৮) কে আটক করা হয়।

‎মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য জানায়।

‎পুলিশ জানায়, গত মঙ্গলবার  (৩০ জুন) গাজীপুর মহানগরে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডে একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী এলাকার বাসিন্দা মো. রুবেল খাঁ (২৮)কে গ্রেপ্তার করা হয়।

‎তল্লাশিতে তার ভাড়া বাসা থেকে একটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, চারটি কিবোর্ড, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত একটি মাস্টারকি, চারটি হেলমেট, একটি প্রেস মাইক্রোফোন, পুলিশের ভেস্ট, হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার, শোল্ডার লাইট, একটি ওয়াকিটকি সেট, নয়টি সিম, দুটি মেমোরি কার্ড, স্পেশাল ব্রাঞ্চের নামে দুটি ভুয়া আইডি কার্ড, ‘এসআই রুবেল খাঁ’ লেখা ১২টি ভিজিটিং কার্ড, ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, জাল কর পরিশোধ সনদ, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ভুয়া অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র এবং বিআরটিএর পাঁচটি জাল সিলমোহর উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারের পর রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইল সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এতে উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় তিনটিতে।

‎প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রুবেল খাঁ সরকারি কর্মকর্তা না হয়েও পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে জাল কাগজপত্র ও বিআরটিএর নকল সিলমোহর ব্যবহার করে মোটরসাইকেলের ভুয়া কাগজ তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

‎এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন গ্রেপ্তার রুবেল খাঁর বিরুদ্ধে  মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd