• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা আক্তার

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি / ৬৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর -১ (১৩,১৪,১৫ নং ওয়ার্ড ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা আক্তার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে প্রেরিত শুভেচ্ছা বার্তায় এ আহবান জানান। বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা আক্তার বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ ভ্রাতৃত্বের মাস। এই পবিত্র মাস আমাদের মাঝে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেই।গাজীপুর -১ আসনের (১৩,১৪,১৫ নং ওয়ার্ড) এর রমজান মাসে সবার দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র রমজান শিক্ষা ধারণ করে সমাজ থেকে সকল প্রকার অন্যায় ও বিশৃঙ্খলা দূর হবে। বার্তায় তিনি বিশেষভাবে তার নির্বাচনী এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি তার অপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা আক্তার বলেন, নির্বাচনী এলাকার মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। পবিত্র এ মাসে দ্রব্যমূল্যে যেন স্থিতিশীল থাকে এবং সাধারণ মানুষ শান্তিতে সিয়াম সাধনা করতে পারে, সে বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে রমজানে বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এমপি তাহসিনা রুশদীর লুনা তার নিখোঁজ স্বামী সাবেক এমপি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য সবার কাছে দোয়া চান।


More News Of This Category
bdit.com.bd