• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে জিএমপি কমিশনার।

নিজস্ব প্রতিবেদক  / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

অদ্য ২৭-০৩-২০২৫ খ্রিঃ রোজ বৃহস্পতিবার ঢাকা – গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান। তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত ব্যবস্থাগুলো পর্যালোচনা করেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গণপরিবহনে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন এবং ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।কমিশনার আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।পাশাপাশি তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা না থাকে। এছাড়া, মহাসড়কে যানজট রোধ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান। এছাড়া, মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। এ সময় আরো উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


More News Of This Category
bdit.com.bd