• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

পত্নীতলা আত্রাই নদীতে গোসল করতে যেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ২৩১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার(৩০ এপ্রিল) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দেয়। ওয়াজেদ তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে চলে যায়, সে নৌকা নদীর মাঝে ডুবে যায়, ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে স্থানীয়রা খবর পেয়ে ওয়াজেদ কে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন নদীতে গোসল করতে যেয়ে একটি ছেলে পানিতে ডুবে মারা যাবার খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd