• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে নিহত ১

মোকছেদুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) / ১৭৯ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোকছেদুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় পিকআপ ট্রাক সংঘর্ষে প্রতাপ সিং (২১) নমের একজনের মৃত্যু হয়েছে। নিহত প্রতাপ সিং সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাংশিং-এর ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর গ্রামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজিপুর দিক থেকে আসা বালু বোঝাই কাকড়া নিয়ে সাপাহার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন হতে ডাব বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে কাকড়া ড্রাইভার গাড়িসহ খাদের ভিতর পরে গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। অপরদিকে মিনিট্রাকে থাকা ডাবের মালিক সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে  মো. ফইম উদ্দিন (৬০) বাম হাতে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। সংবাদ পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মো. এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত একজন আহত হয়েছেন ট্রাক ও পিকাপ জব্দ করা হয়েছে সাপাহার থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।


More News Of This Category
bdit.com.bd