• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

নির্মাণাধীন ভবনে ঝুলছিল মালিকের লাশ

নিজস্ব প্রতিবেদক : / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভবনের একাংশের মালিক।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গুদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে শাহাবুদ্দিনের নির্মাণাধীন সাততলা ভবনটির মালিক ৫ ভাই। তাদের মধ্যে এক ভাই হলেন নিহত ফারক। তিনি ভবনের নিচতলায় থেকে নিয়মিত নির্মাণ কাজ দেখভাল করতেন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় ভবনের ৬ষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি বাঁধা অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান গাজীপুর বার্তা কে  বলেন, নিহত ফারক ভবনের মালিক ৫ ভাইয়ের একজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।


More News Of This Category
bdit.com.bd