• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাপানকে হারিয়ে শেষ ষোলতে ব্রাজিল ‎গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস: দালালের গলায় সাংবাদিকতার কার্ড, আলোচনার ঝড় তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা

নাসীরুদ্দীনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলার আবেদন

ডেক্স রিপোর্ট / ৮৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ডেক্স রিপোর্ট :

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন করেন।আবেদনে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন, যা মানহানিকর এবং ভয়ভীতি প্রদর্শনের মধ্যে পড়ে। আদালতের কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, তারা মামলা করার আবেদন জমা দিয়েছেন। সকাল ১১টায় এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনে মির্জা আব্বাস প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তবে ফল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন।


More News Of This Category
bdit.com.bd