• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নড়াইলে সেনা অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার

টুটুল তালুকদার : / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

টুটুল তালুকদার :

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামে এক যুবকের বাড়ি থেকে স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার গভীর রাতে চালানো এ অভিযানে রাইফেলটি উদ্ধার করা হয়। এ সময় সোহান বাসায় ছিলেন না। সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি দিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিলেন সোহান মোল্যা। গোয়েন্দা তৎপরতা এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়ার সেনাক্যাম্প যৌথভাবে রোববার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় সোহান মোল্যার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে স্নাইপার রাইফেলটি উদ্ধার করা হয়। পরে সেটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’


More News Of This Category
bdit.com.bd