• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার সদর থানায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার হলেন অতিরিক্ত আইজিপি ২০ বছর পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

নওগাঁ মহাদেবপুর চৌমাশিয়া- খোদ্দনারায়নপুর মোড়ে ৭শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৬৩ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁয় বিস্কুটের প্যাকেটের ভিতরে করে অভিনব পন্থায় লুকিয়ে বহন করাকালে ৭শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সানোয়ার হোসেন (৩৮) ও নার্গিস (২৮) নামে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ)। শনিবার দুপুর সাড়ে ১২ টারদিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির পাশে খোর্দনারায়নপুর নামক এলাকায় নওগাঁ টু রাজশাহী মহাসড়কের উপর থেকে তাদের আটক করেন ডিবি।আটককৃত সানোয়ার রহমান রাজশাহী জেলার কাশাডাঙ্গা থানার ফজলুর ছেলে এবং আটককৃত নার্গিস নওগাঁ সদর উপজেলার বটতলী এলাকার আব্দুল জব্বার এর মেয়ে। এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি’র অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস, আই মানুন সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দনারায়নপুর নামক এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে ৭শ’ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সানোয়ার রহমান ও নার্গিস নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 


More News Of This Category
bdit.com.bd